ওয়ানডে র‍্যাংকিংয়ে সাতেই বাংলাদেশ

bangladesh-2স্পোর্টস ডেস্ক : গত ২৫ এপ্রিল আইসিসির সভা থেকে ফিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, ওয়ানডে র‌্যাংকিংয়ে নাকি পাঁচে উঠে গেছে বাংলাদেশ! তখন এটিকে দেশের ক্রিকেটের একটি বড় অর্জন বলে আখ্যা দিয়েছিলেন তিনি।

অথচ অল্প কয়েকদিনের ব্যবধানে দেখা গেল খবরটি একেবারেই উল্টো। আজ বুধবার আইসিসির প্রকাশিত ওয়ানডে র‍্যাংকিংয়ে দেখা গেছে, বাংলাদেশ সপ্তম স্থানেই আছে।

তবে মাশরাফিদের রেটিং বেড়েছে ১। বাংলাদেশের এখন রেটিং ৯৮।

অবশ্য অষ্টম এবং নবম স্থানের রদবদল হয়েছে। অষ্টম থেকে নেমে পাকিস্তান এখন নবম। আর ওয়েস্ট ইন্ডিজ উঠে এসেছে আটে।

অবশ্য শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে রানার্সআপ নিউজিল্যান্ড। তৃতীয় দক্ষিণ আফ্রিকা, ভারত চতুর্থ, শ্রীলঙ্কা পঞ্চম ও ইংল্যান্ড ষষ্ঠ। আর দশম স্থানে আফগানিস্তান ও জিম্বাবুয়ে ১১তম।

র‌্যাংকিং                                   দল                                               রেটিং
প্রথম                                     অস্ট্রেলিয়া                                          ১২৪ (-২)
দ্বিতীয়                                   নিউজিল্যান্ড                                       ১১৩ (-১)
তৃতীয়                                  দক্ষিণ আফ্রিকা                                     ১১২ (-)
চতুর্থ                                       ভারত                                           ১০৯ (-৪)
পঞ্চম                                       শ্রীলঙ্কা                                            ১০৪ (-)
ষষ্ঠ                                         ইংল্যান্ড                                          ১০৩ (+২)
সপ্তম                                     বাংলাদেশ                                          ৯৮ (+১)
অষ্টম                                   ওয়েস্ট ইন্ডিজ                                      ৮৮ (+২)
নবম                                     পাকিস্তান                                            ৮৭ (-)
দশম                                   আফগানিস্তান                                        ৫১ (+৪)
এগারোতম                              জিম্বাবুয়ে                                            ৪৭ (+২)

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ