ওস্তাদ আলাউদ্দিন খাঁর ওয়াকফকৃত জায়গায় অবৈধ স্থাপনা নির্মানের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানব বন্ধন

news-image

তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুরে সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মভ’মির মসজিদের ওয়াকফকৃত জায়গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ স্থাপনা নির্মানের প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে বাংলাদেশ উদীচী শিল্পি গোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের উদ্যেগে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

উদীচী জেলা সংসদের সভাপতি জহিরুল ইসলাম স্ব^পনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন , ১শ ২০ বছরের পুরানো আলাউদ্দিন খাঁর হাতে গড়া মসজিদের জায়গা ভুয়া দলিলের মাধ্যমে একটি কুচক্রী মহল আতœসাতের পাঁয়তারা করছে । আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে লিটন মিয়া গং সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করছে। অনতি বিলম্বে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবী জানান।

এতে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন ,সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক সাংবাদিক আব্দুর নুর , সুর স¤্রাট আলাউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি রানা শামীম রতন , মহিলা পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক সাথী চৌধুরী , নোঙরের জেলা শাখার সাধারন সম্পাদক খালেদা মুন্নী , ফেরদৌস খান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী