ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে উত্তাল ঢাবি

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর বিক্ষোভ মিছিল নিয়ে ঢাবির রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে রাজু ভাস্কর্য।

এ সময় শিক্ষার্থীরা ‘আমরা সবাই হাবি হবো, যুগে যুগে লড়ে যাবো, বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই, আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, দিল্লি যাদের মামা বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, পেতে চাইলে মুক্তি ছাড়ো ভারত ভক্তি, সুশীলতার দিন শেষ, বিচার চাই বাংলাদেশ’ ইত্যাদি স্লোগান দেন।

ঢাবি শিক্ষার্থী রিয়াদুল ইসলাম জুবা বলেন, জুলাইয়ে আমরা ভারতীয় আধিপত্যবাদকে এ দেশ থেকে বিতাড়িত করে যে সরকারের ওপর ভরসা করেছিলাম, সেই সরকার তা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা ভারতের আধিপত্যের কাছে নতজানু হয়েছে। জুলাইয়ে শহীদরা এজন্য জীবন দেয়নি।

এ সময় তিনি আগে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার দাবি করেন। একই সঙ্গে শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেন এই শিক্ষার্থী।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান