ওয়ার্নারের পর স্মিথ ও ক্লার্ক

a0373a879ef467665e754404234e0019-Adelaide-Test-Image

ক্রীড়া ডেস্ক :ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত ইনিংসে উদ্বুদ্ধ হয়েই অ্যাডিলেড টেস্টে আরও দুটি সেঞ্চুরি যোগ করলেন স্টিভেন স্মিথ ও অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্ক। তিনটি সেঞ্চুরির মিলিত প্রয়াসে ভারতকে বিশাল সংগ্রহের নিচে চাপা ফেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ৬ উইকেটে ৩৫৪ রান নিয়ে প্রথম দিন শেষ করা অস্ট্রেলিয়ার সংগ্রহ এই মুহূর্তে ওই ৬ উইকেটেই ৪৬০।

বৃষ্টি আজ টেস্টের দ্বিতীয় দিনের অনেকটা সময়ই নষ্ট করে দিয়েছে। অস্ট্রেলীয় সময় বেলা তিনটার দিকে মাঠ-টাঠ শুকিয়ে খেলা শুরু হওয়ার আগে দ্বিতীয় দিনে খেলা হয়েছিল মাত্র ১৪ ওভারের মতো। আগের দিনের সংগ্রহের সঙ্গে ৬৯ রান যোগ করতেই বৃষ্টি খেলোয়াড়দের বন্দী করে ফেলে সাজঘরে।

খেলা বন্ধ হয়ে যাওয়ার আগেই আগের দিন ৭২ রানে অপরাজিত স্মিথ নিজের সেঞ্চুরিটা পূরণ করে ফেলেছিলেন। তিনি অপরাজিত ১৪১ রানে। ক্লার্ক তাঁরটা পূরণ করেছেন খেলা নতুন করে শুরু হওয়ার পরপরই। এই মুহূর্তে তাঁর সংগ্রহ ১০৫। বৃষ্টির আগে তিনি অপরাজিত ছিলেন ৯৮ রানে।

ভারতীয় বোলারদের আজ কোনো সাফল্য নেই। বরং স্মিথ আর ক্লার্কের হাতে যথেষ্ট নাজেহাল তাঁরা। উইকেটে জমে যওয়া দুই অস্ট্রেলীয় ব্যাটসম্যানকে বিব্রত করার মতো কোনো কিছুই আজ বের হয়নি ভারতীয়দের থলে থেকে। বরং আজ স্মিথ ও ক্লার্কের ব্যাটিং দেখে মনে হচ্ছে প্রথম দিনের তুলনায় অনেক বেশি স্বচ্ছন্দ্য তাঁরা। 

স্মিথ তাঁর ইনিংসটি সাজিয়েছেন ২০৩ বলে ২১টি চারের মারে। ক্লার্ক তাঁর ইনিংসে চার মেরেছেন ১৫টি। ওভারপ্রতি চারের ওপর রান তোলা অস্ট্রেলিয়ার সংগ্রহটা কোথায় গিয়ে ঠেকবে, এখন দেখার বিষয় এটিই।

সর্বশেষ

এদিকে এই প্রতিবেদন লিখতে লিখতেই আরেক দফা বৃষ্টি বন্ধ করে দিয়েছে খেলা। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ৪৭৩। স্টিভেন স্মিথ ও মাইকেল ক্লার্ক অপরাজিত আছেন যথাক্রমে ১৪২ ও ১০৯ রানে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান