ওমানেও হতে পারে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ

news-image

খেলা ডেস্ক : ওমানের আল আমেরাত ক্রিকেট স্টেডিয়াম। ফাইল ছবি
কোথায় হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ—করোনার এই সময় ক্রিকেট বিশ্বে ঘুরপাক খাচ্ছে প্রশ্নটি। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত। তবে সেখানকার করোনা পরিস্থিতি খুব একটা ভালো নয়। এ কারণেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে আইসিসি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকনইনফোর খবর অনুযায়ী ভারতে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ না হলে সেটি হতে পারে সংযুক্ত আরব আমিরাত আর ওমানে।

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ভারত আইসিসির কাছ থেকে সময় চেয়েছিল। ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, সেই সময়টা এ মাসের ২৮ তারিখ পর্যন্ত। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই সময়ের মধ্যে কোনো সিদ্ধান্ত নিতে না পারলে আইসিসি নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে। আইসিসি বোর্ড মনে করে, টুর্নামেন্টটি আয়োজন করার জন্য এই মুহূর্তে নিরাপদ জায়গা সংযুক্ত আরব আমিরাত। সঙ্গে ওমানকেও কিছু ম্যাচ আয়োজনের দায়িত্ব দিতে পারে আইসিসি।

আইসিসি অবশ্য নিশ্চিত করেছে, টুর্নামেন্টটি যেখানেই হোক, আয়োজন-স্বত্বটা থাকবে ভারতেরই। আইসিসি কাল এক বিবৃতিতে বলেছে, ‘সংযুক্ত আরব আমিরাতে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার দিকে ম্যানেজমেন্টকে মনোযোগ দিতে অনুরোধ করেছে আইসিসি বোর্ড। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের আরেকটি দেশকেও ভাবনায় রাখতে বলেছে।’ আইসিসির ভাবনায় থাকা মধ্যপ্রাচ্যের এই দেশ ওমান বলে খবর দিয়েছে ইএসপিএনক্রিকইনফো। আইসিসি তাদের বিবৃতিতে আরও বলেছে, ‘চূড়ান্ত সিদ্ধান্ত এ মাসের শেষের দিকেই নেওয়া হবে।’

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম।
আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। ফাইল ছবি
ভারত এই মুহূর্তে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা ধারণা করছেন, আসন্ন শীতে ভারতে তৃতীয় ঢেউও চলে আসতে পারে। আর ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা অক্টোবর-নভেম্বরে। সেই সময়ে ভারতে শীতের মৌসুমের শুরু। ভারত এই মুহূর্তে করোনা সংক্রমণের দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় স্থানে। এ ছাড়া বেশ কয়েকটি দেশের কাছে ভারত লাল তালিকাভুক্ত হয়ে আছে। সেই সব দেশ ভারতকে ভ্রমণ নিষেধাজ্ঞার মধ্যেও রেখেছে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে সংযুক্ত আরব আমিরাতে। ফাইল ছবি
করোনার কারণে ভারত গত মাসে আইপিএল স্থগিত করতে বাধ্য হয়েছে। আইপিএলের বাকি ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে। দেশটিতে হতে যাচ্ছে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টের আসর পিএসএলও।

প্রাথমিকভাবে বিসিসিআই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নয়টি ভেন্যু প্রস্তাব করেছিল। কিন্তু আইসিসির একটি দল এপ্রিল মাসের শেষ দিকে ভেন্যু পরিদর্শনে এসে ভারতের এ প্রস্তাব নাকচ করে দেয়। আইসিসির ভেতরের একটি সূত্র জানিয়েছে, পরিদর্শক দলটি এই করোনার সময়ে খেলোয়াড়দের ভ্রমণঝুঁকিতে ফেলতে রাজি নয়।

 

এ জাতীয় আরও খবর

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন