ওমরাহর ভিসা ও অন্যান্য সার্ভিস চার্জ ফেরত দেবে সৌদি আরব, টাকা ফেরত পাচ্ছেন ১০ হাজার বাংলাদেশি

news-image

দেশটির ধর্ম মন্ত্রণালয় রোববার এ ঘোষণা দিয়েছে। সৌদি গেজেট করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ করতে ২৭ ফেব্রুয়ারি ওমরাহ ও ভ্রমণ ভিসা স্থগিত করে সৌদি আরবে।দেশটির ধর্ম মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এজেন্সির মাধ্যমে যাত্রীদের অর্থ ফেরত দেয়া হবে। সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হলো। এছাড়া [email protected]. ইমেইলে যোগাযোগ করা যাবে।

ভিসা স্থগিত করায় প্রায় ১০ হাজার বাংলাদেশি ওমরাহ করতে যেতে পারেনি। তাদের ভিসা ফিসহ অন্যান্য খরচ ফেরত পাওয়া নিয়ে সংকট দেখা দিয়েছিল।হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)’ জানিয়েছে, ওমরাহ ভিসার শর্ত অনুসারে আগেই বিমান, হোটেলসহ অন্যান্য প্রস্তুতি বাবদ ১০ হাজার ওমরাহ যাত্রীর ২০ কোটির বেশি টাকা খরচ হয়েছে।

প্রায় পাঁচ হাজার যাত্রীর বিমানের টিকিটও কাটা হয়েছে। এয়ারলাইন্সগুলো যাত্রা বাতিল করলেও টিকিটের টাকা ফেরত দেয় না। প্রায় ৫০ কোটি টাকা লোকসানের মুখে পড়েছে এজেন্সিগুলো।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ