ওবামার মেয়ে রেস্তোরাঁ কর্মী!

sasa_122748আন্তর্জাতিক ডেস্ক : মেয়েটির বয়স ১৫ বছর। এই সেদিন কাজে ঢুকল। তাকে সবসময় ঘিরে রয়েছে ছয়জন। মাঝেমধ্যে হাতে হাতে টুকটাক কাজও এগিয়ে দিচ্ছে। দেখে বেশ বিরক্ত হয়েছিলেন ন্যান্সি রেস্তোরাঁর কর্মীরা। শনিবারই কাজ ছাড়বে, শুনে হাঁফ ছেড়ে বেঁচেছিলেন। বাবা–মা এসে তাকে নিয়ে যাবে। সেই বাবা–মার পরিচয় শুনেই এবার চোখ কপালে উঠল!‌ তাঁদের সহকর্মী যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছোট মেয়ে সাশা।

জীবনের আট বছরই কেটেছে হোয়াইট হাউসের কড়া নিরাপত্তায়। এ বছরটাই শেষ। তাই গ্রীষ্মের ছুটিতে নিজের মতো বাঁচতে চেয়েছিলেন। রাজি হয়ে যান প্রেসিডেন্ট। ম্যাসাচুসেটস–এর মার্থা ভিনিয়ার্ডে বাবার বন্ধুর এই রেস্তোরাঁয় কাজ নেন। ব্যবহার করেন ভালো নাম নাতাশা। তার নিরাপত্তার জন্য মোতায়েন হয় ছয় গুপ্তচর রক্ষী।

সিফুড ভাজা আর মিল্কশেকের জন্য বিখ্যাত এই রেস্তোরাঁ। প্রতি বছর ভিনিয়ার্ডে গ্রীষ্মের ছুটি কাটাতে এসে এখানেই খাওয়াদাওয়া করেন ওবামা পরিবার। এবারও আসবেন। তখনই সঙ্গে করে নিয়ে যাবেন ছোট মেয়েকে।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ