ঐশ্বরিয়াকে ১০ কোটি টাকা দিয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট!

news-image

বিনোদন ডেস্ক : নিজের ক্যারিয়ারে বহু সোনালি মুহূর্ত দেখেছেন ঐশ্বরিয়া রাই। তবে অস্বস্তিকর বিতর্কেও জড়িয়েছেন একাধিক বার। কখনো গভীর রাতে নিজের বাড়ির সামনে ‘প্রেমিক’ সালমানের চিৎকার-চেঁচামেচি। কখনো বা স্বামী অভিষেক বচ্চনের সামনেই একমঞ্চে অজয় দেবগণের ‘চুমু’!

এমনই নানা জল্পনায় ঘেরা এই ‘বিশ্বসুন্দরী’র জীবন। যেখানে রয়েছে নানা অস্বস্তিকর ঘটনাও। তেমনি এক ঘটনা ছিল শত্রুভাবাপন্ন প্রতিবেশী দেশ পাকিস্তানের এক সাবেক প্রেসিডেন্টকে জড়িয়ে।

ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ঐশ্বরিয়াকে ১০ কোটি টাকা দিয়েছিলেন। ২০০৮ সালে পাক প্রেসিডেন্ট থাকাকালীন তার বাসভবনে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে পারফর্ম করার জন্যই ওই টাকা নিয়েছিলেন ঐশ্বরিয়া। পাকিস্তানের রাজনৈতিক বিশ্লেষক শাহিদ মাসুদকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের একটি টেলিভিশন শো-তে জারদারির ঘনিষ্ঠ সূত্রের বরাত উল্লেখ করে শহিদ মাসুদ বলেন, পাক প্রেসিডেন্টের বাসভবনের অনুষ্ঠানে এক রাতে নৃত্য পরিবেশন করেন বলিউড তারকা ঐশ্বরিয়া। বিনিময়ে তাকে ১০ কোটি টাকা দেন জারদারি।

ঘটনার সত্যতা যাচাই করা সম্ভব না হলেও মাসুদের ওই দাবিকে ঘিরে পাকিস্তানের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। শোনা যায়, গোটা বিতর্কে মুখ না খুললেও তাতে আহত হয়েছেন ঐশ্বরিয়া। আর নিজের দাবির বিপরীতে কোনো প্রমাণ পেশ করতে পারেননি মাসুদ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান