ঐতিহাসিক সিরিজ জয় : বিশাল অংকের বোনাস পেল রাহানেরা

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে এভাবে সিরিজ জিততে পারবে ভারত- স্বপ্নেও হয়তো কল্পনা করেনি তারা। রিশাভ পান্ত আর শুভমান গিলরা নতুন ইতিহাস রচনা করেছেন। হেরে যাওয়া ম্যাচকে শুধু বাঁচান-ই-নি, ৩ উইকেটের রূদ্ধশ্বাস জয়ও এনে দিয়েছেন তারা।

সেই ইতিহাস রচনা করার পুরস্কার পেল রাহানে অ্যান্ড কোং। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের কারণে ভারতীয় দলের জন্য পাঁচ কোটি রুপি বোনাস ঘোষণা করল দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। মঙ্গলবার গ্যাবায় ঐতিহাসিক টেস্ট জয়ের পরপরই পুরস্কার ঘোষণা করে বোর্ড। এই জয়ের ফলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে বর্ডার-গাভাস্কর ট্রফিটাও।

২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেয়েছিল ভারত। বিরাট কোহলির নেতৃত্বে সেবারও ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। এশিয়ার প্রথম কোনো দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টানা ২টি টেস্ট সিরিজ জয়ে নজির গড়ে ভারত।

গ্যাবায় এর আগে সবচেয়ে বেশি ২৩৬ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। তাও সেটা ৭০ বছর আগে। অর্থাৎ ১৯৫১ সালে। গ্যাবায় অস্ট্রেলিয়ার পয়া মাঠে ৩২৮ তাড়া করে জয়ের স্বপ্ন অতি বড় সমর্থকও দেখেননি; কিন্তু আজ শেষ মুহূর্তে সেটা করে দেখালেন শুভমন গিল আর রিশাভ পান্তরা। ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে চার টেস্টের সিরিজ ২-১ জিত নিল রাহানে অ্যান্ড কোং।

সোমবার দিনের শেষে গ্যাবায় ভারতের শেষ দিন ৩২৪ রান করা প্রসঙ্গে সাবেক ভারত অধিনায়ক সুনিল গাভাসকার বলেছিলেন, ‘ভারতের ম্যাচ জয়ের সম্ভাবনা কম। ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের ঠিকভাবে প্রয়োগ করতে পারলে ম্যাচ বাঁচাতে পারে।’

কিন্তু মঙ্গলবার গাভাসকারকে ভুল প্রমাণিত করল রাহানের ভারত। শুভমান গিলের ৯১ এবং রিশাভ পান্তের অপরাজিত ৮৯ রানের ইনিংস ভারতীয় ক্রিকেটে অন্যতম লড়াকু ইনিংস হিসেবে লেখা থাকবে।

এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে টেস্ট জয়। ১৯৭৫-৭৬ মৌসুমে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪০৬ রান তাড়া করে জিতেছিল ভারত। এরপর ২০০৮-০৯ মৌসুমে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৮৭ রান তাড়া করে টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। আর ২০২০-২১ ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩২৮ রান তাড়া করে জিতল ভারত।

১৯৮৮ সালের পর ব্রিসবেনে প্রথমবার টেস্ট হারল অস্ট্রেলিয়া। এই হারের সঙ্গে অস্ট্রেলিয়ায় মাটিতে টানা দু’বার টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়ল ভারত। ২০১৮-১৯ মৌসুমে বিরাট কোহলির নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া।

এবার প্রথম টেস্টের পর বিরাট দেশে ফিরে আসায় পরের তিনটি টেস্টে ভারতকে নেতৃত্ব দেন রাহানে। তিনটির মধ্যে দু’টিতে জয় এবং একটি ড্র। অ্যাডিলেডে হেরে ০-১ পিছিয়ে গিয়েছিল ভারত; কিন্তু মেলবোর্নে বক্সিং ডে টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় রাহানে অ্যান্ড কোং। সিডনিতে তৃতীয় টেস্ট ড্র হয়। তারপর ব্রিসবেনে জয়।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী