এ মৌসুমেও সাকিবকে রেখে দিল কেকেআর

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলে ২০১৬ মৌসুমের জন্যও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার ছিল আগামী মৌসুমের দল নির্বাচনের শেষ দিন। এদিন নতুন মৌসুমের খেলোয়াড় ছেড়ে দেয়া ও রেখে দেয়ার তালিকা প্রকাশ করে আইপিএল কর্তৃপক্ষ।

সাকিবসহ ১৫ ক্রিকেটারকে ধরে রেখেছে বলিউডের কিং খান খ্যাত শাহরুখের দল কলকাতা। রেখে দেয়া বিদেশী ক্রিকেটাররা হলেন- সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, ব্রাড হজ, ক্রিস লিন, মর্নে মরকেল ও সুনিল নারিন।
বাকি ১০ খেলোয়াড়কে ছেড়ে দিয়েছে। এদের মধ্যে বিদেশী ক্রিকেটার হলেন- প্যাট কামিন্স, রায়ান টেন ডেসকাট, জেমস নিশাম, আজহার মাহমুদ ও জোহান বোথা।
আইপিএলে সাকিবের অভিষেক ২০১১ মৌসুমে। অভিষেকের পর থেকেই টাইগার এই অলরাউন্ডার ধীরে ধীরে হয়ে উঠেছেন দলের অপরিহার্য অংশ। কলকাতার দুইবার শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

এ জাতীয় আরও খবর

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় নির্ধারণ ১ লাখ ৫৪ হাজার টাকা

ইরানকে চাপে রাখতে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক কৌশল যুক্তরাষ্ট্রের

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী