এশিয়ার মাঠে আফগানিস্তান যে বাজে রেকর্ড গড়ল!

news-image

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তান-জিম্বাবুয়ের মধ্যকার আবুধাবি টেস্টের প্রথম দিনেই পড়েছে ১৫ উইকেট। ২০১৪ সালের পর এশিয়ার মাটিতে টেস্টের প্রথম দিন সবচেয়ে বেশি উইকেট পতনের রেকর্ড এটি।

এর আগে ২০১৮ সালে বাংলাদেশ-শ্রীলংকা ঢাকা টেস্ট ও এ বছর পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা করাচি টেস্টের প্রথমদিন পড়েছিল সর্বোচ্চ ১৪ উইকেট।

ইংল্যান্ড-ভারতের মধ্যকার সবশেষ আহমেদাবাদ টেস্টের দেড় দিনে পড়েছে ১৭ উইকেট। এবার উইকেট-বৃষ্টি হলো মরুর বুকে। আবুধাবিতে আফগানিস্তান-জিম্বাবুয়ে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথমদিনেই পড়েছে ১৫ উইকেট।

মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হওয়া দুই টেস্ট সিরিজের প্রথম খেলায় টস জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে।

আগে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় আফগানিস্তান। দলীয় ৩৭ রানে তৃতীয় উইকেট হারায় তারা। এভাবে সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে শেষপর্যন্ত ৪৭ ওভারে ১৩১ রানে অলআউট হয় আফগানিস্তান।

দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন আফসার জাজাই। এছাড়া ৩১ রান করেন ওপেনার ইব্রাহিম জাদরান। দুই অঙ্কের ফিগার পূরণ করতে পারেননি আফগানিস্তানের সাতজন ব্যাটসম্যান। যে কারণে বড় স্কোর গড়া সম্ভব হয়নি। জিম্বাবুয়ের হয়ে ৪ ও ৩ উইকেট নেন ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর নিয়াচি।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৩৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া জিম্বাবুয়েকে খেলায় ফেরান অধিনায়ক শেন উইলিয়ামস। পঞ্চম উইকেটে সিকান্দার রাজার সঙ্গে ৭১ রানের জুটি গড়েন তিনি। দিনের একেবারে শেষ মুহূর্তে দলীয় ১০৯ রানে ফেরেন সিকান্দার (৪৩)। প্রথম দিনের খেলা শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৫ উইকেটে ১৩৩ রান। ৫৪ রানে অপরাজিত আছেন শেন উইলিয়ামস। জিম্বাবুয়ের লিড ২ রান।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী