এশিয়ান গেমস ক্রিকেট : বাংলাদেশ সেমিফাইনালে

75262_asianএশিয়ান গেমস ক্রিকেটে সেমিফাইনালে ওঠেছে বাংলাদেশ। আজ দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত চতুর্থ কোয়ার্টার ফাইনালে টাইগাররা ২০৩ রানে পরাজিত করেছে কুয়েতকে।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাশরাফি বিন মুর্তজার দল ৯ উইকেটে করে ২২৪ রান। জবাবে কুয়েত ১৩ ওভারে মাত্র ২১ রানে অল আউট হয়ে যায়।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে মোহাম্মদ মিঠুন ২৫ বলে ৫৯, এনামুল হক ১৮ বলে ৩৮, তামিম ইকবাল ২২ বলে ২৮, সাকিব আল হাসান ১৫ বলে ২৩ এবং সাব্বির ১৮ বলে ৩৫ রান করেন। 

বড় সংগ্রহ তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় দুর্বল কুয়েত। দলটির কোনো ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৭ রান করেন আলোতায়বি মোহামেদ।

স্পিনার আরাফাত সানি ৪ উইকেট নেন। এর জন্য মাত্র ৮ রানই খরচ করেন তিনি। অফস্পিনার মাহামুদউল্লাহ ১ রানে ৩ উইকেট নেন । শুভাগত হোম, সাব্বির ও সাকিব নেন একটি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান