‘এমন এক মহাযুদ্ধ হবে যা বিশ্ববাসী আগে কখনো দেখেনি’

news-image

যুক্তরাষ্ট্রের মুসলিম নেতা লুই ফারাখান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমাদের সরকারের নীতি মধ্যপ্রাচ্যকে একটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে যা এমন এক মহাযুদ্ধে রূপ নিতে পারে যা বিশ্ববাসী কখনও দেখেনি। মধ্যপ্রাচ্যের সেই যুদ্ধ বাইবেলে বর্ণিত আরমাগেডন যুদ্ধে পরিণত হতে পারে।খিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে শেষ বিচারের আগে সত্য ও অসত্যের মধ্যে ভয়াবহ যুদ্ধের পূর্বাভাস দেয়া হয়েছে যাকে আরমাগেডন যুদ্ধ বলা হয়।লুই ফারাখান আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহিত নীতি আমেরিকার ধ্বংসও ডেকে আনতে পারে।

ইরান সফররত ফারাখান বৃহস্পতিবার ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি-র সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতি বিশ্ববাসীর বিশ্বাস ধীরে ধীরে নষ্ট করে দিচ্ছেন ট্রাম্প। লুই ফারাখান ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কারণে ট্রাম্পের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের নীতি ‘আমেরিকাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে।’তিনি বলেন, এ নিষেধাজ্ঞার ফলে ইরানের সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে; যদিও মার্কিন প্রশাসন দাবি করছে ইরানের সরকারকে শাস্তি দেয়াই তাদের উদ্দেশ্য।

যুক্তরাষ্ট্রভিত্তিক ‘নেশন অব ইসলাম মুভমেন্ট’র নেতা লুই ফারাখান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ইসরায়েলের পীড়াপীড়িতে আপনি যদি আপনার মিত্রদের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুদ্ধের দুয়ার খুলে দেন তাহলে যে সংঘাত সৃষ্টি হবে তাতে চীন ও রাশিয়াসহ বিশ্বের সব দেশ জড়িয়ে পড়বে।তিনি আরও বলেন, সে যুদ্ধে আপনি যে আমেরিকাকে চেনেন তার আর কিছু অবশিষ্ট থাকবে না। আপনি যদি এ সতর্কবার্তায় কান দিয়ে আপনার চলার গতি পরিবর্তন না করেন তাহলে (আমেরিকার) মৃত্যু অনিবার্য।

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি