এবার প্লেন চালাতে পারবেন সৌদি নারীরা

news-image

নারীদের অবাধ স্বাধীনতার পথ ফের প্রশস্ত করেছে সৌদি আরব। এর অংশ হিসেবে সৌদি নারীরা এবার প্লেন চালাতে পারবেন। দীর্ঘদিনের ড্রাইভিং নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর এবার প্লেনের ককপিটেও বসতে যাচ্ছেন তারা। সৌদি আরবের একটি ‘ফ্লাইট স্কুল’ দেশটির নারীদের প্লেন চালানোর প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। খবর খালিজ টাইমস।

এর আগে দেশটির ট্রাফিক অধিদফতর নারীদেরকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করেছে। সৌদি আরবকে বলা হয়, কট্টোর রক্ষণশীল দেশ। কিন্তু সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশে ব্যাপক সংস্কার অভিযান চালাচ্ছেন। এরমধ্যে অন্যতম নারীদের ড্রাইভিং লাইসেন্স প্রদান তার এই সংস্কার কার্যক্রমেরই অংশ। অথচ বছর খানেক আগেও ভাবা সম্ভব ছিল না যে, মেয়েরা দেশটিতে গাড়ি চালাতে পারবেন। এখন আবার প্লেন চালাবেন!

সৌদি নারীদের প্লেন চালানোর ব্যাপারে দেশটির অ্যাকাডেমির কার্যনির্বাহী পরিচালক ওথম্যান আল মৌতাইরি জানান, এই ‘ফ্লাইট স্কুলে’ শিক্ষার্থীরা তিন বছরের অ্যাকাডেমিক ও বাস্তব প্রশিক্ষণের সুযোগ পাবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত