এবার পাকিস্তানে ব্লক হচ্ছে ৪ লাখ পর্ন সাইট

01045617ইন্টারনেটে পর্নােগ্রাফিক ওয়েবসাইট বন্ধ করতে এবার উদ্যোগী হল পাকিস্তান। সে দেশের সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর দেশের ৪ লাখ পর্ন সাইট ব্লক করা হচ্ছে। সোমবার পাক সুপ্রিম কোর্টে ইন্টারনেটে পর্ন সাইট রোখার জন্য সে দেশের সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বলে। পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ)- এরপর ৪ লাখ ২৯ হাজার ৩৪৩টি ডমেনের তালিকা তৈরি করে তা ব্লক করে দেওয়ার পদক্ষেপ শুরু করে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের বলে দেওয়া হয় যাতে দ্রুত তারা পর্ন সাইটের ওপর ব্যবস্থা গ্রহণ করে। ২০১১ সালেও পাকিস্তানে এমন কাজ হয়েছিল। যাতে এক হাজার পর্ন সাইট ব্লক করা হয়। এতে দেখা যায় পর্ন সিডি-ডিভিডির বিক্রি বেড়ে গেছে। এবার তাই পর্ন সিডি ডিভিডি-র ওপরেও নিষেধাজ্ঞা জারি করে নতুন নিয়ম আনা হয়েছে। এতে সমস্যায় পড়ছেন সিডি-ডিভিডি বিক্রেতারা। করাচিতে ব্যবসা করা এক ব্যবসায়ী বলছেন, পাকিস্তানের আম মানুষ হলিউড-বলিউড নয় পর্ন ছবিই দেখতে চান। প্রসঙ্গত, ২০১২ সালে পর্ন সাইট দেখার বিষয়ে বিশ্বের শীর্ষে ছিল পাকিস্তান।

সূত্র: কলকাতা

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত