এত বড় অপবাদ আলেম সমাজ কখনোই মেনে নেবে না: বাবুনগরী

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর অদূরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে হেনস্তা করার অভিযোগ এনে এর কড়া সমালোচনা করেছেন সংগঠনটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

শনিবার (৩ এপ্রিল) রাতে আল্লামা জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব মাওলানা ইন’আমুল হাসান ফারুকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আল্লামা বাবুনগরী বলেন, তার মতো একজন আলেমের অপমানে আলেম সমাজ এবং তৌহিদী জনতার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তার ওপর এতবড় অপবাদ আলেম সমাজ ও তৌহিদী জনতা কখনোই মেনে নেবে না। মনে রাখতে হবে, কাউকে অপবাদ দেওয়া বড় একটি অপরাধ।
হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন, বিভিন্ন ভিডিও ক্লিপসে দেশবাসী দেখেছে সন্ত্রাসীরা কিভাবে তার ওপর হামলা করেছে। তাদের হামলার ধরন দেখে এটি একটি পরিকল্পিত হামলা বলেই মনে হয়েছে। আমরা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সরকারের কাছে আমার দাবি হচ্ছে, অনতিবিলম্বে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করতে হবে।

প্রসঙ্গত, সোনারগাঁওয়ের একটি রিসোর্টে শনিবার বিকালে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে ঘেরাও করে রাখা হয়। নারী নিয়ে রিসোর্টে উঠেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়। তবে মাওলানা মামুনুল হক বলেছেন, তিনি তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সোনারগাঁয়ে আসেন। জাদুঘর ঘুরে দেখে বিশ্রাম নেওয়ার জন্য রিসোর্টটিতে উঠেন। তখন কিছু লোক এসে স্ত্রীসহ তাকে নাজেহাল করেন। তাকে আক্রমণ করা হয়।

এদিকে, রিসোর্টে অবরুদ্ধ করে রাখার খবর শুনে সেখানে সন্ধ্যার পর জড়ো হতে থাকেন তার সমর্থকরা। একপর্যায়ে রয়েল রিসোর্টে হামলা চালিয়ে মামুনুল হককে নিয়ে যান তারা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ