এক লাখ রানের ক্লাবে বাংলাদেশে

news-image

চাতারার করা ৪০তম ওভারের প্রথম বলটি আলতো করে কাভারে ঠেলে দিয়ে ১ রান নিলেন সাকিব আল হাসান। বিশেষ কোনো উদযাপন হলো না। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য বিশেষ একটা মুহূর্ত ছিল এই ১টি রান। এই ১ রানে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়িয়েছিল ১৯৬ রানে। আর তাতেই আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ পূর্ণ করল এক লাখ রান।

Shakibআজকের ম্যাচের আগে টেস্ট–ওয়ানডে–টি–টোয়েন্টি মিলে বাংলাদেশ তুলেছিল ৯৯ হাজার ৮০৪ রান। অনুমিতই ছিল, সিরিজের প্রথম ম্যাচেই এক লাখ রানের সেই মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ। যদিও শুরুতে ভয়ই পাইয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত ভয়ের মেঘ তাড়িয়েছে সাকিব–মুশফিকের পঞ্চম উইকেটে বাংলাদেশের পক্ষে রেকর্ড জুটি। ১ লাখ রানের ঘরে পৌঁছাতে ৪১৯টি ম্যাচ খেলতে হলো বাংলাদেশকে।

এর মধ্যে টেস্টে বাংলাদেশ করেছে ৩৯ হাজার ৫৩৫ রান। ওয়ানডেতে আজকের ম্যাচের আগ পর্যন্ত ৫৪ হাজার ৭৩৭ রান। আর টি–টোয়েন্টিতে ৫ হাজার ৫৩২ রান।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ সর্বশেষ সদস্য। স্বাভাবিকভাবে বাকি নয়টি দেশ আগেই এক লাখ রানের এই মাইলফলক ছুঁয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রান ক্রিকেটের সবচেয়ে পুরনো দুই দলের। ১৬৫২ ম্যাচ খেলে ইংল্যান্ড রান করেছে ৬ লাখ ৫৯৮২ । অস্ট্রেলিয়া ১৬৮৭ ম্যাচ খেলে রান তুলেছে ৫ লাখ ৯৭ হাজার ৮২৪।

আন্তর্জাতিক ক্রিকেটে এর পরই রান তোলার দিক দিয়ে আছে ভারত ৪ লাখ ৩৯ হাজার ৫৪৩। ওয়েস্ট ইন্ডিজের রান ৪ লাখ ৮ হাজার ৬২০। আর কোনো দলের চার লাখ রান নেই। তিন লাখ রান আছে পাকিস্তান (৩ লাখ ৭৫ হাজার ৭০৩), নিউজিল্যান্ড (৩ লাখ ২৫ হাজার ৫১৩) এবং দক্ষিণ আফ্রিকার (৩ লাখ ১৯ হাজার ৬২৯)। শ্রীলঙ্কার রান ২ লাখ ৮০ হাজার ৯৪৬। জিম্বাবুয়ের রান আজকের আগ পর্যন্ত ১ লাখ ৩৫ হাজার ৭১১। জিম্বাবুয়ে খেলেছে ৫৬০টি ম্যাচ।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান