এক বছর মেসিকে খেলতে দেবে না বার্সেলোনা

news-image

স্পোর্টস ডেস্ক : গত ছয় দিনে ফুটবলবিশ্বে আর সব খবরকে ছাপিয়ে মেসি-বার্সা দ্বন্দ্বই শিরোনামে রয়েছে। এ নিয়ে অনেক জলঘোলা হলেও বার্সা-মেসি বিচ্ছেদ নাটকে সত্যিকারের কোনো অগ্রগতি নেই।

ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার পর থেকে বার্সেলোনার সঙ্গে মেসির সম্পর্কে শুভ ফাটল ধরেছে।

দুই পক্ষই নিজেদের দাবিতে অটল থাকতে দেখা গেছে । বার্সার দাবি, মেসি ক্লাব ছাড়তে চাইলে তাকে বাই আউট ক্লজের পুরো ৭০ কোটি ইউরো ( বাংলাদেশি মূদ্রায় ৭০০০ কোটি টাকা) দিতে হবে।

আর তার মানতে নারাজ মেসি। মেসির দাবি, শর্ত মেনেই এখন ফ্রি-ট্রান্সফারেই দল পরিবর্তন করতে পারবেন তিনি।

এই অচলাবস্থা নিরসনে এক নতুন শর্তে মেসির ফ্রি-ট্রান্সফারের দাবিটিই মেনে নিয়েছে বার্সেলোনা। এতে মেসিভক্তদের খুশি হওয়ার কথা থাকলে নতুন শর্তটি শুনলে সন্তুষ্টি মুহূর্তেই জেদে রূপ নেবে।

ইএসপিএন জানিয়েছে, মেসি ফ্রি-এজেন্ট হিসাবে বার্সা ছাড়তে পারবেন যদি আগামী মৌসুমে ফুটবল না খেলেন। অর্থাৎ পরের মৌসুমে মেসিকে কোনো খেলায় দেখা যাবে না। পাবেন না বেতন। এবং আগামী গ্রীষ্মের আগে তিনি কোনো দলে যোগ দিতে পারবেন না। এমন ভীষণ কঠিন শর্ত মানলেই ফ্রি-ট্রান্সফার মিলবে মেসির।

বার্সার এই শর্ত মেসির সঙ্গে তামাশাই মনে হচ্ছে ভক্তদের। কারণ আগামী মৌসুম শেষ হলে এমনিতেই মেসির সঙ্গে বার্সার বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে। তখন এমনিতেই ফ্রি-ট্রান্সফারে অন্য ক্লাবে যেতে পারবেন মেসি।

ক্ষিপ্ত হয়েছেন মেসিও। এমন উদ্ভট প্রস্তাবে ক্ষিপ্ত হয়েই নাকি অনুশীলন বয়কটের সিদ্ধান্ত নেন মেসি। নিজেকে ফ্রি-এজেন্ট হিসেবেই দেখছেন এবং গত সোমবার ও মঙ্গলবার হাজির হননি বার্সার অনুশীলনে।

উল্লেখ্য, ২০১৭ সালে বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করেন মেসি। যেখানে বলা হয়েছিল, প্রতি মৌসুম শেষে হওয়ার ২০ দিন আগে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানালে তিনি ফ্রি-ট্রান্সফারে যেতে পারবেন। বার্সা মতে, মেসি সেই সময় জুনে ফেলে এসেছেন। কিন্তু মেসি সেই ইচ্ছার কথা জানান আগস্টের শেষ দিকে এসে।

তাই মেসিকে এখন অন্য ক্লাবে যেতে হলে বাই আউট ক্লজের ৭০ কোটি ইউরো পরিশোধ করেই যেতে হবে।

কিন্তু মেসি ও তার আইনজীবীর মতে, করোনার কারণে মৌসুম পিছিয়ে যাওয়ায় চুক্তির সেই সময়সীমা আগস্টেও ছিল। আর মেসি শর্তের বাইরে যাননি। তিনি এখন ফ্রি-এজেন্ট।

এমন পরিস্থিতিতে মেসির বাবার শরণাপন্ন হয়েছে বার্সেলোনা।

ইএসপিএন জানিয়েছে, এ মুহূর্তে মেসির সঙ্গে সব বিরোধ ভুলে তাকে দুই বছরের জন্য চুক্তি নবায়নের অনুরোধ করতে পারে ক্লাব বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি