এক ঘণ্টা এগিয়ে আনা হল টি-টোয়েন্টি কাপের খেলা

news-image

স্পোর্টস ডেস্ক : অগ্রহায়ণে জেঁকে বসা শীতের কারণে এক ঘণ্টা এগিয়ে আনা হল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ম্যাচগুলো। মাত্রাতিরিক্ত শিশিরের কারণে বলে গ্রিপ করাতে বেগ পাওয়ার আশঙ্কায় খেলা এক ঘণ্টা এগিয়ে আনা হচ্ছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যাচের সময়সূচি পরিবর্তনের কথা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী- দিনের প্রথম ম্যাচ বেলা ১টা ৩০ মিনিটের পরিবর্তে শুরু হবে দুপুর ১২টা ৩০ মিনিটে।

আর দিনের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে, যা আগে শুরু হতো সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। ১৫ ডিসেম্বর দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ১৮ ডিসেম্বর ফাইনাল ম্যাচ বিকাল ৪টা ৩০ মিনিটে শুরু হবে।

বৃহস্পতিবার থেকে ১৮ ডিসেম্বর ফাইনাল পর্যন্ত কার্যকর হবে নতুন সময়সূচি। দিনের প্রথম ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হবে ঢাকা ও খুলনা। আর দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষ বরিশাল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত