এক কোটি ভোটারকে মমতার চিঠি

52692c6f42f68-Mamataভারতের আসন্ন লোকসভা নির্বাচন সামনে রেখে দিল্লিতে কেন্দ্রীয় সরকারে পরিবর্তন আনার আহ্বান জানিয়ে এক কোটি ভোটারের কাছে চিঠি লিখছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি।

লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন দেওয়ার আরজি জানিয়ে পশ্চিমবঙ্গ ও অন্য রাজ্যের ভোটারদের কাছে ওই চিঠি দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার চিঠি লেখা হচ্ছে বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায়। চিঠি লেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। এক কোটি চিঠির মধ্যে বাংলা ভাষায় লেখা হবে ৭০ লাখ আর বাকি ৩০ লাখ লেখা হবে ইংরেজি ও হিন্দি ভাষায়।

বাংলা ভাষার চিঠিগুলো মূলত পশ্চিমবঙ্গে এবং ইংরেজি ও হিন্দি ভাষার চিঠিগুলো পৌঁছানো হবে অন্য রাজ্যের যেসব আসনে তৃণমূলের প্রার্থীরা লড়ছেন সেখানের ভোটারদের কাছে।

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান