একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শেষ

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন শেষ হয়েছে। আজ রোববার রাতে সমাপনী নিয়ে রাষ্ট্রপতির আদেশ পড়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের ইতি টানেন।

এর আগে অধিবেশন কক্ষে আওয়ামী লীগের প্রথম কাউন্সিলে ১৯৭২ সালের ৭ এপ্রিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাষণ দেখানো হয়।

তার আগে অধিবেশনে সমাপনী ভাষণ দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

গত ৩০ অক্টোবর শুরু হয় এ অধিবেশন।ছয় কার্যদিবসের এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৪৪টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি উত্তর দেন ১৪টির। অন্য মন্ত্রীদের জন্য ১০১৩টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তারা উত্তর দেন ৪৩৯টির। বিধি-৬২ তে একটি মুলতবি প্রস্তাব পাওয়া গেলেও তা নাকচ করেন স্পিকার। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিস পাওয়া গেছে ৯১টি। বিল পাস হয় চারটি।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ