একাদশে ভর্তি যুদ্ধ ভালো ফলাফলেও চিন্তায় রংপুরের শিক্ষার্থীরা

news-image

রংপুর ব্যুরো : চলতি বছরে দিনাজপুর বোর্ডে পাস করেছে ৭৬ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী। চলতি বছরে জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৪১০ জন। এখন শিক্ষার্থীদের চিন্তা একাদশ শ্রেণিতে ভালো কলেজে ভর্তি হওয়া। রংপুরের অনেক শিক্ষার্থী ভালো ফলাফল করেও চিন্তায় আছে।

নগরীর মুলাটলের মাহফিজ হোসেন ইফতি জানায়, সে এবার জিপি ৫ পেয়েছে। প্রস্তুতি নিচ্ছে পলিটেকনিক্যালে ভর্তির । ভালো ফলাফলেও চিন্তিত ইফতি । তার অভিাবক জানায়, জিপি ৫ পাওয়ার পরেও চিন্তায় আছেন ভালো কলেজে ভর্তির ব্যাপারে । তারমত আরো কয়েকজন অভিভাবক চিন্তার কথা জানান। এবছর আটটি জেলার ২ হাজার ৭০৪টি বিদ্যালয়ের মোট ২ লাখ ২ হাজার ৪৬২ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাশ করে ১ লাখ ৫৩ হাজার ৩৪৯ জন । ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। চলতি বছরে ৮০ দশমিক ২২ ভাগ ছাত্রী পাস করেছে ।

আর জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৮৮২ জন । ন্যদিকে ছাত্রদের পাশের হার ৭৩ দশমিক ৬১ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৫২৮ জন । দিনাজপুর বোর্ডে গত বছর পেয়েছিল ২৫ হাজার ৫৮। দিনাজপুর বোর্ডে এবছর শতভাগ পাসকরা বিদ্যালয়ের সংখ্যা ৮০টি। এবার বিজ্ঞান বিভাগে পাশের হার ৯১ দশমিক ৩০ শতাংশ, মানবিকে পাশের হার ৬৭ দশমিক ১১ শতাংশ এবং ব্যবসায় পাশের হার ৭৫ দশমিক ২৩ শতাংশ। সূত্রে জানা যায়, একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু চলতি মাসের ১০ই আগস্ট

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান