একই মঞ্চে মহড়ায় সালমান-শাহরুখ

shiamak-salman-shahrukhবিনোদন ডেস্ক : সালমান আর শাহরুখ খান—বলিউডে এই দুই খানের কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াই আর নতুন কি! এক অঘোষিত ‘যুদ্ধ’ই যেন চলে বলিউডের দুই খানের মধ্যে। যখন তাঁরা আপস করেন, তখনো এই দুই তারকার ভক্তদের মাঝে লেগে থাকে দ্বন্দ্ব—কে সেরা এ নিয়ে! প্রায় একই সময়ে পাল্টাপাল্টি ছবি মুক্তি দেওয়ার বিষয়টিও এই দুই তারকার ক্ষেত্রে নতুন নয়। কিন্তু এবার দুবাইতে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানের জন্য একই মঞ্চে মহড়া করেছেন এই দুই তারকা।

দশকের পর দশক ধরে বলিউডে রাজত্ব করে চলেছেন দুজন। মাঝে এমন অবস্থা ছিল যে, দুজনকে সহসা একসঙ্গে দেখাও যেত না। যদিও এখন সম্পর্কের বরফটা যেন ভালোভাবেই গলতে শুরু করেছে। মাঝেমধ্যেই দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে এখন।

সেদিন দুবাইয়ে টাইমস অব ইন্ডিয়া ফিল্ম অ্যাওয়ার্ডের (টইফা) প্রস্তুতি পর্বে যেমন দুজনকে একসঙ্গে দেখা গেল। শামাক ডাভারের কোরিওগ্রাফিতে নাচলেন তাঁরা। দুজনেই হাসছিলেন ছবি তোলার সময়। নেচে ঘেমে নেয়ে উঠেছিলেন শাহরুখ। আর সালমান ছিলেন বরাবরের মতোই স্বাভাবিক। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে এখন।

তাই বলেই কি খানদের যুদ্ধ পুরোপুরি শেষ? মোটেই না। কাজের ক্ষেত্রে কেউই কাউকে ছাড় দেওয়ার পাত্র নন। আগামী ঈদেই আবারও দুই খান যুদ্ধে লিপ্ত হবেন ছবি মুক্তি দেওয়া নিয়ে। শাহরুখ খানের নতুন ছবি ‘রেইস’ আর সালমানের ‘সুলতান’ মুক্তি পেতে চলেছে একই দিনে!

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত