এই দিনেই মক্কার কাবা মসজিদ দখল করেছিলো উগ্রপন্থীরা

news-image

অনলাইন ডেস্ক : আজ ২১ নভেম্বর, রোববার। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩২৫তম (অধিবর্ষে ৩২৬তম) দিন। বছর শেষ হতে আরও ৪০ দিন বাকি রয়েছে।

আজকের দিনে ঘটে যাওয়া ঘটনাবলী

১৭৮৩- মন্টগোলফার ভ্রাতৃদ্বয় প্রথম বেলুনে করে আকাশে উড্ডয়ন করে।

১৮০৬- ঐতিহাসিক বার্লিন আদেশ জারি করা হয়।

১৮৭৭- টমাস এডিসন ফোনোগ্রাফ আবিষ্কারের কথা ঘোষণা করেন।

১৯১৮- জার্মান সামরিক নৌবহর মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।

১৯৪৫- ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এবং আজাদ হিন্দ ফৌজের বন্দিদের মুক্তির দাবিতে কলকাতায় ছাত্র-শোভাযাত্রায় যোগ দিয়ে পুলিশের গুলিতে ছাত্রকর্মী রামেশ্বর ও আবদুল সালাম নিহত হন।

১৯৪৭- স্বাধীন ভারতে আজকের দিনে জাতীয় পতাকা সংবলিত ডাকটিকিট প্রকাশ করা হয়।

১৯৭১- বাংলাদেশ-ভারত মিত্র বাহিনী গঠিত হয়।

১৯৭৯- উগ্রপন্থীরা মক্কার কাবা মসজিদ দখল করে নেয়।

১৯৯৪- নোবেলজয়ী সাহিত্যিক ওলে সোয়েঙ্কা নাইজেরিয়া ত্যাগ করেন।

২০০২- ন্যাটো সদস্য হওয়ার জন্য বুলগেরিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, রোমানিয়া, স্লোভাকিয়া ও স্লোভেনিয়াকে আমন্ত্রণ জানায়।

আজকের দিনে যারা জন্মগ্রহণ করেছিলেন

১৬৯৪- ভলতেয়ার, ফরাসি লেখক ও দার্শনিক।

১৮১৮- মার্কিন নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গান

১৯২১- প্রণোদিত প্রজননের জনক ড.হীরালাল চৌধুরী, প্রখ্যাত ভারতীয় বাঙালি মৎসবিজ্ঞানী।

১৯৬৬- কবির বকুল, বাংলাদেশের গীতিকার।

১৯৯১- আলমাজ আয়ানা, ইথিওপীয় প্রমিলা দূরপাল্লার দৌড়বিদ।

আজকের এই দিনে যারা মারা গেছেন

১৯৭০- নোবেলজয়ী ভারতীয় পদার্থবিদ চন্দ্রশেখর ভেঙ্কট রামন।

১৯৭৪- পুণ্যলতা চক্রবর্তী, শিশু সাহিত্যিক।

১৯৯৫- সবিতাব্রত দত্ত, নবনাট্য যুগের বিশিষ্ট অভিনেতা ও গায়ক।

১৯৯৬- আবদুস সালাম (পদার্থবিজ্ঞানী), নোবেল পুরস্কার বিজয়ী পাকিস্তানি তত্ত্বীয় পদার্থ বিজ্ঞানী।

দিবস

বিশ্ব টেলিভিশন দিবস

সশস্ত্র বাহিনী দিবস, বাংলাদেশ

(তথ্যসুত্র-উইকিপিডিয়া)

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী