এইচএসসির ফল প্রকাশের অধ্যাদেশ সোমবার মন্ত্রিসভায় উঠছে

news-image

নিজস্ব প্রতিবেদক : এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য এ সংক্রান্ত একটি অধ্যাদেশের খসড়া সোমবার (১১ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠকে উঠবে। এরপর সেটি যাচাইয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে খসড়াটি অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে যাবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, রাষ্ট্রপতির কাছ থেকে আনুষ্ঠানিকভাবে অধ্যাদেশটি অনুমোদনের পর জারি করা হবে।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, অধ্যাদেশটি জারির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ফল ঘোষণা করবেন। শিক্ষা মন্ত্রণালয় আগামী সপ্তাহের মধ্যেই তার সম্মতি পাওয়ার চেষ্টা করছে। মন্ত্রণালয় পরের সপ্তাহে ফলাফল ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

এ বিষয়ে ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এবং ফলাফল প্রস্তুতকরণ কমিটির সদস্য সচিব অধ্যাপক নেহাল আহমেদ বলেন, আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফল জমা দেয়ার জন্য প্রস্তুত আছি। অধ্যাদেশ পাসের পর আমাদের শুধু টেকনিক্যাল কমিটির একটি বৈঠক করতে হবে।

এর আগে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেছিলেন, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ করতে হলে অধ্যাদেশ জারি করতে হয়। চলতি সপ্তাহে মন্ত্রিপরিষদের বৈঠক না হওয়ায় অধ্যাদেশ জারি করা সম্ভব হয়নি। অধ্যাদেশ জারি হলে মধ্য জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা হবে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী