উন্নয়ন প্রকল্পে অনিয়মে জড়িতরা অবসরে গেলেও পার পাবে না : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদন : উন্নয়ন প্রকল্পে অনিয়মে জড়িতরা অবসরে গেলেও পার পাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কুষ্টিয়ায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের সংশোধনী প্রস্তাব অনুমোদন দিতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

এ প্রকল্পে অনিয়মের সঙ্গে যুক্ত এক কর্মকর্তা বর্তমানের অবসরে রয়েছেন। এ ছাড়া কোনো প্রকল্পে বৈদেশিক ঋণ না পেলে রিজার্ভ থেকে ঋণ নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে ঋণের টাকা বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে বলেন তিনি।

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব নির্দেশনা দেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেকসভা শেষে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এসব নির্দেশনা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

এদিন একনেক সভায় ৬ হাজার ৫৫১ কোটি টাকার ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, নির্ধারিত সময়ের আগেই শেষ হবে বঙ্গবন্ধু শেখ মুজিব টানেল নির্মাণের কাজ। আগামী শুক্রবার দ্বিতীয় টানেলের মুখ খুলে দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী