ঈদে চিংড়ির কোফতা কারি

news-image

লাইফস্টাইল ডেস্ক : ঈদের সুস্বাদু সব খাবার যেন স্বাস্থ্যকরও হয় সেদিকে নজর রাখতে হবে। এমন সব খাবার তৈরি করুন যা সহজেই রান্না করা যায়। চিংড়ি দিয়ে খাবার তৈরি করা বেশ সহজ। কারণ এটি সেদ্ধ হতে খুবই কম সময় নেয়। আজ চলুন জেনে নেয়া যাক চিংড়ির কোফতা কারি তৈরির রেসিপি-

উপকরণ:
চিংড়ি কিমা করা- ১ কাপ
বেসন- ১/২ কাপ
কাজুবাদাম কুচি- ১/২ কাপ
কাঁচামরিচ কুচি- ১ চা চামচ
হলুদ- ১/২ চা চামচ
লাল মরিচের গুঁড়া- ১ চা চামচ
পেঁয়াজ কুচি- ১ চা চামচ
পেঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ
আদা বাটা- ২ চা চামচ
রসুন বাটা- ২ চা চামচ
ডিম- ১টি
টেলে রাখা জিরা গুঁড়া- ২ চা চামচ
টমেটো কুঁচি- ১/২ কাপ
লবণ- স্বাদমতো
ধনিয়াপাতা কুঁচি- ১ কাপ
পেঁয়াজের বেরেস্তা- সাজানোর জন্য
তেল- ৪ টেবিল চামচ।

প্রণালি:
প্রথমে চিংড়ি কিমার সাথে ধনিয়াপাতা কুচি, বেসন, কাজুবাদাম কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি ও পরিমাণমতো লবণ দিয়ে মিশ্রণ তৈরি করুন। এবার একটি ডিম ফাটিয়ে নিয়ে মিশ্রণে যোগ করতে হবে যাতে কোফতার শেপ দিতে সুবিধা হয়। ডিম এখানে বাইন্ডিং-এর কাজ করবে। এবার এই মিশ্রণটি থেকে গোল গোল বল বানিয়ে নিন।

বড় একটি প্যানে তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়ে কোফতাগুলোকে ভেজে নিন, যতক্ষণ না বাদামী রং ধারণ করে। কোফতা বানানো হয়ে গেলো। এবার গ্রেভির জন্য অন্য প্যানে পরিমাণমতো তেল নিন। কোফতা ভাজার তেল ব্যবহার করলে ফ্লেবার খুব ভালো আসবে। তেল গরম হলে তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। মসলা থেকে তেল ছেড়ে আসলে টমেটো কুচি, লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে দিন। একটু পানি দিয়ে মসলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে।

এবার গ্রেভির মধ্যে আগে থেকে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে টেলে রাখা জিরা গুঁড়া ছড়িয়ে দিন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে ৫ মিনিট দমে রাখুন। ঝোল ঘন হয়ে আসলে উপরে কাঁচামরিচ, পেঁয়াজের বেরেস্তা ও ধনিয়াপাতা কুচি দিয়ে দিন। তৈরি হয়ে গেল চিংড়ির কোফতা কারি। পোলাও, ফ্রায়েড রাইস ও নানের সাথে খেতে দারুণ লাগবে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ