ঈদের আগেই বোনাসের টাকা

news-image

অবশেষে অবসান হচ্ছে ক্রিকেটারদের অপেক্ষার। ঈদের আগেই তাঁরা পেয়ে যাচ্ছেন বিশ্বকাপ আর পাকিস্তান সিরিজ জয়ের বোনাসের টাকা। আগামী পরশু ওই দুই দলের খেলোয়াড়দের ইফতার পার্টিতে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রিকেটারদের হাতে চেক তুলে দেওয়া হবে সেখানেই।

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্যই আলাদা করে বিশেষ পারফরম্যান্স বোনাস ঘোষণা করেছিল বিসিবি। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা বাংলাদেশ দলের জন্য ১ কোটি টাকা করে পুরস্কার ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেক্সিমকো গ্রুপ থেকেও সমপরিমাণ পুরস্কারের ঘোষণা আসে। এ ছাড়া পাকিস্তান সিরিজ জয়ের জন্য প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন আরও ১ কোটি টাকা দেওয়ার। এসবের সঙ্গে বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজের উইনিং বোনাস মিলিয়ে মোট ৮ কোটি টাকা পাবেন বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজে খেলা ক্রিকেটাররা।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান