ঈদযাত্রায় ভোগান্তি, ওবায়দুল কাদেরের দুঃখ প্রকাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাস টার্মিনালগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় এবং শর্ত লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মন্ত্রী পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতাদের শর্ত মেনে যানবাহন চালোনার অনুরোধও জানিয়েছেন।

মঙ্গলবার সকালে নিজের বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। এসময় যারা ঈদযাত্রায় ভোগান্তির মুখে পড়েছেন, তাদের প্রতি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন ওবায়দুল কাদের।

সড়ক মহাসড়কে যানবাহনের অত্যধিক চাপ থাকার কারণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বৃষ্টি এবং ধীরগতির কোরবানির পশুবাহী গাড়ির কারণে ঢাকা-গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের কিছু জায়গায় ভোগান্তি হয়েছে ও হচ্ছে। আবার কোথাও কোথাও থেমে থেমে গাড়ি চলছে জানিয়ে মন্ত্রী বলেন, লকডাউনসহ বিদ্যমান পরিস্থিতির কারণে এবারের ঈদে পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ডভ্যান চলাচল করছে, তাই যানবাহনের চাপ বেশি।

করোনা সংক্রমণের উচ্চমাত্রার এমন পরিস্থিতিতে অসতর্ক হলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় ঈদ আনন্দ যেন বিষাদে রূপ না নেয়, সেদিকে সতর্ক থাকতে সবাইকে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি শপিংমল, বাস ও লঞ্চ টার্মিনাল, ট্রেন স্টেশন, ফেরিঘাট, পশুর হাটসহ জনসমাগমস্থলে শতভাগ মাস্ক পরিধান ও ভিড় এড়িয়ে সবাইকে সুরক্ষিত রাখার আহবান জানিয়েছেন।

সব অপপ্রচার মিথ্যা প্রমাণ করে দেশে একের পর এক টিকার চালান আসছে, বাড়ছে সরবরাহও- উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণটিকাদানের বয়সসীমা কমিয়ে এর আওতা বাড়ানো হয়েছে। পর্যায়ক্রমে টিকা আসরা সঙ্গে সঙ্গে বয়সসীমা আরও কমিয়ে আনা হবে।

জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবারও আস্থা রাখার আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংকট ও দুর্যোগে তার দূরদর্শিতা ইতিমধ্যেই পরীক্ষিত।

করোনার টিকা নেওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেতারা নানা অপপ্রচার চালালেও শেষপর্যন্ত খালেদা জিয়াও টিকা নিয়েছেন।

শেখ হাসিনা সংকট দেখলে জনমানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়েন, গ্রহণ করেন চ্যালেঞ্জ, এমনটা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অন্যদিকে সংকট দেখলে কথামালার ভাণ্ডার নিয়ে বিএনপি নেতারা পালানোর পথ খোঁজেন এবং জনগণ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান নেন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী