ইয়েমেনে সৌদি সামরিক বিমানের হামলা: নিহত ৪৪

news-image

সৌদি সামরিক বিমানের বোমা হামলায় ইয়েমেনে হাউতি সম্প্রদায়ের প্রায় ৪৪ জন নিহত হয়েছেন।

রোববার সৌদি সামরিক বিমান ইয়েমেনের রাজধানী সানায় হাউতি সম্প্রদায়ের আধাসামরিক বাহিনীর সদর দফতরে বোমা হামলা করে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এ হামলায় আরো  প্রায় ১০০ জন আহত হয়েছেন।

অপরদিকে গত শনিবারও সৌদি আরব হাউতি আধাসামরিক বাহিনীর সদস্যদের ছোড়া একটি স্কাড ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয়।

বিবিসি জানায়, রোববার হাউতি আধাসামরিক বাহিনীর সদর দফতরেরর কর্মকর্তা কর্মচারীরা বেতন তুলছিলেন। এসময় তাদের ওপর সৌদি সামরিক প্লেন বোমা হামলা চালায়।

জাতিসংঘের মধ্যস্থতায় আগামী ১৪ জুন জেনেভাতে ইয়েমেনের হাউতি ও সৌদি আরবের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই পক্ষের লড়াইয়ে এ পর্যন্ত মোট ২০০০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সৌদি সামরিক জেট বিমান থেকে যখন বোমা ফেলা হয়, তখন হাউতি আধাসামরিক বাহিনীর সদর দফতর প্রচন্ড শব্দে কেঁপে কেঁপে ওঠে। গত ২৬ মার্চ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত সৌদি আরব হাউতি আধাসামরিক বাহিনীর ওপর আকাশপথে বোমা হামলা চালিয়ে আসছে। ইয়েমেনে সৌদি সমর্থিত শাসক ক্ষমতাচ্যুত হলে সৌদি আরব গত ২৬ মার্চ থেকে আকাশপথে বোমা হামলা চালিয়েছে হাউতি আধাসামরিক বাহিনীর সদস্যদের ওপর।
 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান