ইয়েমেনে রেডক্রসের দুই কর্মকর্তাকে গুলি করে হত্যা

news-image

ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) জানিয়েছে ইয়েমেনে তাদের দুই কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের একটি গাড়িতে গুলি করে ওই দুজনকে হত্যা করা হয়। ধারনা করা হচ্ছে বন্দুকধারী একাই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। 
সাহায্য সংস্থাগুলো ইয়েমেনে যুদ্ধ পীড়িত হাজার হাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে। গত কয়েক মাসের যুদ্ধে দেশটিতে অনেক মানুষ মানবেতর জীবন যাপন করছেন। দক্ষিণাঞ্চলের বন্দরনগরী এডেনে সংস্থাটির দফতরে বন্দুকধারীদের হামলার এক সপ্তাহ পরই এই হত্যাকাণ্ড ঘটল। তখন বন্দুকধারীরা নগদ অর্থ গাড়ি ও অন্যান্য সরঞ্জাম দাবি করেছিল। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান