ইহুদি রাষ্ট্র ঘোষণায় বিক্ষোভে ইসরায়েলের আরব সংখ্যালঘুরা

news-image

গত ১৯ জুলাই ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় দেশটি। এর প্রতিবাদে শনিবার দেশটির সংখ্যালঘু আরব সম্প্রদায় বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়। এসময় ফিলিস্তিনের পতাকা এবং  আরবী ও হিব্রু ভাষায় ‘সমতা’ লেখা বিক্ষুব্ধ হাজার হাজার জনতা উপস্থিত ছিল।

ইসরায়েলের দক্ষিণে নেগেভ মরুভূমির বেদুইন গ্রামের নাগরিক ১৯বছর বয়সী লায়লা আল সানা বলেন, ‘এ আইনটির প্রতিবাদে সবাই সম্মিলিতভাবে একতিত্র হয়েছি, এটি সরকারের সামনে তুলে ধরাই মূল উদ্দেশ্য আমাদের।’ বিক্ষোভে অংশ নেয়া ৬৮ বছর বয়সী শেখ দাব্বাহ নামক অপর এক ব্যক্তি জানান, । ‘যখনই শুনেছি নতুন এ আইনটির কথা তখনই মনে হয়েছে আমাদের মাতৃভূমি এবং শহর বাঁচানো প্রয়োজন, সেজন্যই এ বিক্ষোভে অংশ নেওয়া।’

ইসরায়েলের ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বিলটি পাস হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে আরব ও সংখ্যালঘুরা। পার্লামেন্টের সংখ্যালঘু মুসলিম আরব সদস্যরা একে ‘চরম বর্ণবাদী ও জাতিবিদ্বেষমূলক’ আইন বলে অভিহিত করেন। প্রসঙ্গত, ইসরায়েলে ৯০ লাখ অধিবাসীর মধ্যে ১৮ লাখ আরব মুসলিম বাস করে যা মোট জনসংখ্যার ২০ শতাংশ। এর আগে গত শনিবার দেশটির অপর এক সংখ্যালঘু জনগোষ্ঠী দ্রুজও এ আইনের প্রতিবাদে বিক্ষোভে অংশ নেন। রয়টার্স

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত