ইসরায়েলের বিপক্ষে মেসি

messi-intro23

মেসির বিরুদ্ধে গুরুতর এক অভিযোগই উঠেছে; তিনি নাকি ইসরায়েলকে অর্থসাহায্য দিয়েছেন! ১০ লাখ ডলার ইউরো দিয়ে তিনি নাকি ইসরায়েলকে সাহায্য করেছেন!

শুরুতেই বলে রাখা দরকার যে, লিওনেল মেসি বিশ্বজুড়ে শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালন করছেন ২০১০ সাল থেকে। শিশুদের ভালোবাসেন মেসি। ফুটবলের শিশুদের নিয়ে তার অনেক কর্মকাণ্ড রয়েছে। যাহোক, মেসির ব্যাপারে ইসরায়েলিদের সহায়তা করার খবরটি কিছুদিন আগে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। আলজেরিয়ার একটি ব্যঙ্গাত্মক ওয়েবসাইটকে উদ্ধৃত করে ইরানের একটি গণমাধ্যম রিপোর্ট করেছিল, মেসি ইসরায়েলকে ১০ লাখ ইউরো সহায়তা দিয়েছেন। খবরটির কোনো সত্যতা না থাকলেও ইন্টারনেটে এটি ছড়িয়ে পড়েছিল ঝড়ের বেগে।মূলত খবরটি সম্পূর্ণ অসত্য। ইন্টারনেটের অপপ্রচারটির বিরুদ্ধে দৃঢ় কণ্ঠে প্রতিবাদ জানিয়েছেন জনপ্রিয় এ ফুটবলার। আর্জেন্টাইন এই তারকা বলেন, 'যারা শিশু হত্যা করে তাদের আপনি কোনো সাহায্য করতে পারেন না।' অর্থাৎ তার বক্তব্য ছিল ইসরায়েলের পক্ষে তো নয়ই বরং বিপক্ষে।বিশ্বকাপের পর ১০ লাখ ইউরো মেসি দান করেছেন আর্জেন্টিনার দুস্থ শিশুদের জন্য স্কুল ও হাসপাতাল প্রতিষ্ঠার উদ্দেশ্যে। 

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান