ইসরাইলে আমরণ অনশনে ফিলিস্তিনি দম্পতি

news-image

অনলাইন ডেস্ক : ইসরাইলি সেনাদের হাতে আটক ফিলিস্তিনি যুবক মেহের আল-আখরাস দখলদার বাহিনীর অবৈধ আটকাদেশের বিরুদ্ধে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন।

দুই মাসেরও বেশি সময় ধরে অনশন করে আসা ওই যুবক এখন তেলআবিবের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। খবর আনাদোলুর।

হাসপাতালে মুমূর্ষু স্বামীর সঙ্গে তার স্ত্রী তাগরিদ আল-আখরাসও আমরণ অনশন শুরু করেছেন।

জুলাইয়ের শেষের দিকে মেহেরকে আটক করেন ইসরাইলি সেনারা। ৭৬ দিন ধরে তাকে জোর করে আটক রাখার প্রতিবাদে অনশন চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি মুমূর্ষু অবস্থায় তাকে তেলআবিবের একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও কোনো ধরনের ভিটামিন বা সাপ্লিমেন্টও তাকে খাওয়ানো যাচ্ছে না।

ফলে তিনি ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। স্বামীর মুক্তির দাবিতে তাগরিদও হাসপাতালে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ