ইরাকে বোমা হামলায় ২০ সেনা নিহত

image_121228ইরাকে বোমা হামলায় কর্নেলসহ ২০ সেনা নিহেতর খবর পাওয়া গেছে। তাদের বেশিরভাগ দেশটির রাজধানী বাগদাদের উত্তরপশ্চিমের একটি ছোট শহরে বোমা হামলার শিকার হয়ে নিহত হন। শনিবার কয়েকটি হামলায় এসব নিহতের ঘটনা ঘটে। খবর রয়টার্স।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বাগদাদের ৩০ কিমি উত্তরপশ্চিমের গারমা শহরে ভয়াবহ হামলার ঘটনাটি ঘটে। জঙ্গিদের ছেড়ে যাওয়া একটি বাড়িতে প্রবেশের সময় আগে থেকে পেতে রাখা শক্তিশালী বোমার বিস্ফোরণে অন্তত ১৩ জন সেনা নিহত হন সেখানে। কারা বোমাটি পেতে রেখেছিল তা জানা যায়নি।

ইরাকি সেনাদের ব্যবহার করা ওই বাড়িটি গত সপ্তাহে দখল করে নিয়েছিল বিদ্রোহী জঙ্গিরা। পরে জঙ্গিরা পিছু হটে বাড়িটি ছেড়ে গেলে শনিবার সকালে সেনারা সেখানে যায়। তারা বাড়িটিতে প্রবেশ করা মাত্রই বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান