ইমরুল কায়েস ও তুষার ইমরান করোনা আক্রান্ত

news-image

স্পোর্টস ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জাতীয় দলের তারকার ক্রিকেটার ইমরুল কায়েস ও ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরমার তুষার ইমরান।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী।

টি-টোয়েন্টি সংস্করণে ঢাকা প্রিমিয়ার লিগ খেলাকে সামনে রেখে শুক্রবার দ্বিতীয়বারের মতো খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হয়। সেখানে করোনা পজিটিভ হয়েছেন এ দুই খেলোয়াড়।

এবারের ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন ইমরুল কায়েস ও ব্রাদার্স ইউনিয়নের হয়ে খেলবেন তুষার ইমরান।

জানা গেছে, গতকালের করোনা পরীক্ষায় এই দুই ক্রিকেটার ছাড়াও আরও তিনজন ক্লাব কর্মকর্তা করোনা পজিটিভ হয়েছেন।

গত ২৬ মে প্রথম করোনা পরীক্ষায় ক্রিকেটার ও ক্লাব কর্মকর্তাসহ মোট নয়জন করোনা পজিটিভ হন। যাদের প্রত্যেকেই এখন করোনামুক্ত।

এ বিষয়ে বিসিবি চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘প্রথম পরীক্ষায় যারা পজিটিভ হয়েছেন, তাদের সবাই পরের পরীক্ষায় নেগেটিভ। কাল নতুন করে পজিটিভ এসেছে কয়েকজনের। তাদের আজ আবার পরীক্ষা হবে।’

আগামী ৩১ মে থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও বিকেএসপির দুটি মাঠে প্রতিদিন ছয়টি করে ম্যাচ হবে।

তাই শ্রীলংকা সিরিজ শেষ করে পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য মাত্র এক দিন সময় পাচ্ছেন তামিম ইকবালসহ জাতীয় দলের খেলোয়াড়রা। তাদের করোনা পরীক্ষা করিয়ে ফল নিশ্চিত করে জৈব সুরক্ষা বলয়ে নেওয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী