ইফতারে ঘরে তৈরি করুন হালিম

news-image

লাইফস্টাইল ডেস্ক : রোজায় ইফতারের স্পেশাল আইটেম হালিম। অনেক সময় মজার ও স্বাস্থ্যকর এই খাবারটি বাইরে থেকে কিনে আনা হয়। তবে করোনার এই দিনে আমরা ভাইরাসের ঝুঁকি এড়াতে এবার না হয়, ঘরের তৈরি ইফতার আইটেমেই সন্তুষ্ট থাকি।

ইতিহাস থেকে জানা যায়, পারস্যের জনপ্রিয় খাবারের পদ হালিম সম্ভবত ষষ্ঠ শতাব্দীতে এই অঞ্চলে আসে। হালিম ঝটপট পেট ভরিয়ে দেয় আবার শরীরে শক্তিও জোগায়।

আজ আপনাদের জন্য হালিম তৈরির খুব সহজ রেসিপি:

জেনে নিন:

উপকরণ
মসুর ডাল-আধা কাপ, মুগ ডাল- আধা কাপ, বুটের ডাল- আধা কাপ, খেসারি ডাল- আধা কাপ, মাষকলাই ডাল- আধা কাপ, অবহর ডাল- আধা কাপ, পেঁয়াজ কুচি ২কাপ, আদা বাটা ১টেবিল চামচ, রসুন বাটা- ১ টেবিল চামচ, দারচিনি, এলাচ, তেজপাতা পছন্দমতো, পোলাও-এর চাল- আধা কাপ, গমের গুঁড়া- আধা কাপ, মরিচ গুঁড়া- ১ চা চামচ, হলুদ গুঁড়া-১ চা চামচ, আদা কুচি- ২ টেবিল চামচ, ধনে পাতা ও কাঁচামরিচ কুচি- ২ টেবিল চামচ, তেল ১কাপ, লেবুর রস, বিট লবণ, লবণ- পরিমাণমতো, খাসির মাংস- ১ কেজি।

প্রস্তুত প্রণালী
পাত্রে তেল গরম করে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে অর্ধেক তুলে রাখুন। এবার এই তেলে খাসির মাংস আদা-রসুন-দারচিনি-এলাচ-হলুদ-মরিচ ও অন্যান্য মসলা দিয়ে ভাল করে ভুনা করুন। সব ডাল একসঙ্গে সেদ্ধ করে রান্না করা মাংসের মধ্যে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করুন। এবার পোলাও-এর চাল ও গমের গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন।

পরিবেশনের সময় আদা কুচি, লেবুর রস, পেঁয়াজ বেরেস্তা ওপরে ছড়িয়ে দিন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ