ইফতারে কাঁচা আমের জুস

news-image

অনলাইন ডেস্ক : ইফতারে জুস বা শরবত ছাড়া যেন চিন্তাই করা যায় না। আর এই রমজানে প্রচণ্ড গরম বইছে পুরো দেশজুড়ে। এই গরমে এক গ্লাস ঠাণ্ডা জুস প্রশান্তি দেয় সারা দিন রোজা রাখার পর। আমরা প্রতিদিন কত রকমের শরবত বানাই ইফতারে। আর এখন সময়টা চলছে কাঁচা আমের, চাইলেই বাজার থেকে সহজে কেনা যায়। তাই এই গরমে ইফতারে বানাতে পারেন কাঁচা আমের জুস। তাহলে চলুন জেনে নেই কিভাবে বানাবেন কাঁচা আমের জুস।

যা যা প্রয়োজন

১. কাঁচা আম কুচি— ১ কাপ

২. বিট লবণ— ১ চা চামচ

৩. চিনি— স্বাদমতো

৪. লেবুর রস— ১ চা চামচ (ইচ্ছা হলে)

৫. পুদিনা পাতা— ৮-১০টি

৬. ধনেপাতা কুচি— ২ চা চামচ

৭. ভাজা জিরার গুঁড়া— আধা চা চামচ

৮. ঠাণ্ডা পানি— পরিমাণমতো
যেভাবে বানাবেন

প্রথমে একটি ব্লেন্ডারে আম কুচি দিয়ে নিন। এখন সব উপকরণ দিয়ে ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে ঢেলে পুদিনা পাতা ও বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার কাঁচা আমের জুস।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ