ইতিহাসের প্রথম পেসার অ্যান্ডারসন

news-image

স্পোর্টস ডেস্ক : ইতিহাস হাতছানি দিচ্ছিল সাউদাম্পটনে তৃতীয় ও শেষ টেস্টটি শুরুর আগেই। কিন্তু অত কাছেও ছিলেন না। ৫৯৩ উইকেট নিয়ে এই টেস্টটি শুরু করেছিলেন জেমস অ্যান্ডারসন। অর্থাৎ দুই ইনিংসে ৭ উইকেট পেতে হতো। একটি কম হলেও আরেকটি সিরিজ পর্যন্ত অপেক্ষা।

কিন্তু ইংলিশ পেসারের যেন তর সইল না। পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্টটাতেই মাইলফলকে পা রাখলেন। আজহার আলিকে প্রথম স্লিপে জো রুটের ক্যাচ বানিয়ে টেস্টে ৬০০ উইকেট পূর্ণ করেছেন অ্যান্ডারসন।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অ্যান্ডারসনই প্রথম পেসার, যিনি ৬০০ উইকেটের ক্লাবে নাম লিখিয়েছেন। সব মিলিয়ে এখন টেস্টের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চতুর্থ অবস্থানে।

অ্যান্ডারসনের সামনে থাকা তিনজনই স্পিনার। ৮০০ উইকেট নিয়ে সিংহাসনে শ্রীলঙ্কার সাবেক অফস্পিনার মুত্তিয়াহ মুরালিধরন। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার শেন ওয়ার্ন, তার উইকেটসংখ্যা ৭০৮টি।

অ্যান্ডারসনের কাছাকাছি আছেন ভারতের সাবেক লেগস্পিনার অনিল কুম্বলে। ৬১৯ উইকেট নিয়ে তৃতীয় অবস্থানে তিনি। ৩৮ বছর বয়সী অ্যান্ডারসন যেভাবে খেলে চলেছেন, তাতে কুম্বলেই নন, ওয়ার্নও নিশ্চয়ই ভয়ে আছেন!

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ