ইতালির মিলানে ১৬-১৭ অক্টোবর ‘আসেম’ সামিটে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

news-image

এশিয়া–ইউরোপ আন্তঃমহাদেশীয় ফোরাম Asia-Europe Meeting (ASEM)-এর দ্বিবার্ষিক সামিটে যোগ দিতে ইতালি সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৬–১৭ অক্টোবর ২০১৪ বানিজ্যিক রাজধানী মিলানে বহুজাতিক এই সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘আসেম’ সামিটে প্রধানমন্ত্রীর অংশগ্রহনের বিষয়টি ১৪ সেপ্টেম্বর রবিবার এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন ইতালিতে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহদৎ হোসেন।

1410764689_milan‘আসেম’ভুক্ত ইউরোপ ও এশিয়ার ৪৯টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সামিটে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। মিলান সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালীয় সরকার প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে বৈঠক করার কথা রয়েছে।

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় ইউরোপ ও এশিয়ার দেশসমূহের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা সংক্রান্ত সহযোগিতামূলক সম্পর্কের গভীরতা নিশ্চিত করতে ১৯৯৬ সালে থাইল্যান্ডে প্রতিষ্ঠিত হয় এশিয়া-ইউরোপ মিটিং(আসেম)। প্রতিষ্ঠাকালীন সময়ে ব্যাংককেই অনুষ্ঠিত হয় এর প্রথম সামিট। ৪৯ টি রাষ্ট্র ছাড়াও ‘ইউরোপিয়ান কমিশন’ এবং ‘আসিয়ান সেক্রেটারিয়েট’ এই দু’টি আন্তর্জাতিক অর্গানাইজেশন ‘আসেম’-এর সদস্য হিসেবে কাজ করছে।

১৮ বছর আগে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকে এশিয়া-ইউরোপ পালাক্রমে প্রতি দু’বছর পরপর বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ ‘আসেম’ সামিট অনুষ্ঠিত হয়ে আসছে। ১৯৯৮ সালে দ্বিতীয় সামিটটি হয় যুক্তরাজ্যে। তারপর ২০০০ সালে দক্ষিণ কোরিয়ায়, ২০০২ সালে ডেনমার্কে, ২০০৪ সালে ভিয়েতনামে, ২০০৬ সালে ফিনল্যান্ডে, ২০০৮ সালে চীনে, ২০১০ সালে বেলজিয়ামে এবং সর্বশেষ ২০১২ সালে লাওসে অনুষ্ঠিত হয় ‘আসেম’ সামিট। 

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান