ইতালিতে ব্রিজ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৬, অভিযান চলছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জেনোয়ায় মঙ্গলবার একটি মোটরওয়ে ব্রিজ ধসে পড়ার ঘটনায় হতাহতদের উদ্ধারে এখনও অভিযান চালাচ্ছেন জরুরিকর্মীরা। পুলিশ জানিয়েছে, মোরান্দি ব্রিজ ভেঙে ৪৫ মিটার উঁচু থেকে কয়েক ডজন গাড়ি নিচে পড়ে যাওয়ার ঘটনায় ২৬ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ১৫ জন। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, ধ্বংসাবশেষের নিচে আটকে পড়া মানুষের কান্নার শব্দ শোনা যাচ্ছে। এখন পর্যন্ত ১২ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

কুকুর ও ক্লাইম্বিং গিয়ার ব্যবহার করে উদ্ধার অভিযান চালাচ্ছেন দমকলবাহিনীর প্রায় ৩০০ কর্মী। এদিকে ব্রিজের অন্য অংশও ভেঙে পড়তে পারে এমন আশঙ্কায় শত শত মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

ভারী বর্ষণের মধ্যে ব্রিজটি ধসে পড়লেও ঠিক কী কারণে এমনটা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তবে মোরান্দি ব্রিজটির সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা প্রতিশ্রুতি দিয়েছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি।

১৯৬০-এর দশকে এই মোরান্দি ব্রিজটি নির্মাণ করা হয়। ইতালিয়ান রিভেয়ারা থেকে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় উপকূলের মধ্যে সংযোগস্থাপনকারী এই ব্রিজ দিয়ে স্থানীয় বন্দর থেকে পণ্য বহন করা হতো।

জেনোয়া পুলিশের মুখপাত্র আলেসসান্দ্রা বুচি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, আমরা অভিযান চালিয়ে যাচ্ছি, কারণ আমাদের ধারণা ধ্বংসাবশেষের নিচে এখনও মানুষ রয়েছে। উত্তরাঞ্চলীয় ইতালির সব জরুরিকর্মী এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

উল্লেখ্য, ব্রিজটি যখন ধসে পড়ে তখন এর ওপর ৩০ থেকে ৩৫টি গাড়ি এবং তিনটি ভারী যানবাহন ছিল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত