ইউরোর সর্বোচ্চ গোলদাতা রোনালদো

news-image

অনলাইন ডেস্ক : ইউরো চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা এখন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তার গোল সংখ্যা এখন ১১টি। আগে এই রেকর্ডটি ছিল ফ্রান্সের সাবেক গ্রেট মিচেল প্লাতিনির। তার গোল সংখ্যা ৯টি।

এদিন আরও একটি রেকর্ডের মালিক বনে গেছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। সর্বোচ্চ ৫ টি ইউরো খেলা একমাত্র ফুটবলার এখন তিনি।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় বুদাপেস্টে স্বাগতিক হাঙ্গেরির বিপক্ষে ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামে পতুর্গাল। তাতে শেষ পর্যন্ত ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে দলটি। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে জয় পেলো গত আসরের চ্যাম্পিয়নরা। সর্বশেষ ২০০৮ সালের ইউরোতে তারা প্রথম ম্যাচে জয় পেয়েছিল।
কাগজে কলমে হাঙ্গেরির চেয়ে পর্তুগাল ঢের এগিয়ে থাকলেও ৮০ মিনিট পর্যন্ত কোনো গোল করতে পারেনি রোনালদোর দল। তবে একেবারে শেষমুহুর্তে সব আক্ষেপ মিটিয়েছেন সিআরসেভেন। মাত্র ৫ মিনিটের ঝড়ে বুদাপেস্টে বড় জয় পেয়েছে তার দল।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী