ইউএস ওপেনের সেমিতে সেরেনা

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম সেটে হেরে গেলেও খেই হারাননি। দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়ালেন; আর তৃতীয় সেটে সহজ জয় নিয়ে সেরেনা উইলিয়ামস নিশ্চিত করেন ইউএস ওপেনের টিকিট।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে বুধবার ২ ঘণ্টা ১২ মিনিট লড়াই শেষে কোয়ার্টার-ফাইনালে বুলগেরিয়ার সেভেতানা পিরোনকোভাবে ৪-৬, ৬-৩, ৬-২ গেমে হারান ৩৮ বছর বয়সী সেরেনা।

প্রতিযোগিতাটির ছয়বারের চ্যাম্পিয়ন ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবেন সাবেক র‍্যাঙ্কিং শীর্ষ ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। এই নিয়ে গত তিন বছরের মধ্যে পঞ্চমবারের মতো গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে উঠলেন সেরেনা।

জয়ধারা শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে সাতবারের মতো ইউএস ওপেন জেতা হবে সেরেনার। সেই সঙ্গে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে ভাগ বসাবেন অস্ট্রেলিয়ান টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টের রেকর্ডে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত