আড়াই হাজারে বিক্রি ৭০ টাকার ইনজেকশন, চিকিৎসক গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : ইনজেকশনের দাম মাত্র ৭০ টাকা। তারপরও সেটি বিক্রি করেছেন আড়াই হাজার টাকায়। কমদামের ওষুধ বেশি দামে রোগীদের কিনতে বাধ্য করার অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরের ইপিজেড মোড়ের সেইফল্যান্ড ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্স সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তার চেম্বার থেকে বিভিন্ন ধরনের ৭৯টি ইনজেকশন উদ্ধার করেছে র‌্যাব।

গ্রেপ্তার ডা. রবিউল আওয়াল বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের উচল বাড়িয়া গ্রামের মো. আহম্মেদ আলী মন্ডলের ছেলে। নগরের বন্দর থানার পশ্চিম নিমতলা এলাকায় থাকেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ‘রবিউল আওয়াল একজন অর্থোপেডিক বিষয়ের চিকিৎসক। রোগীদের অস্বাভাবিক বাড়তি দামে ওষুধ কিনতে বাধ্য করার অভিযোগ পেয়ে তার চেম্বারে অভিযান চালানো হয়। সেখানে একজন রোগীকে তার কাছ থেকে আড়াই হাজার টাকা দামে একটি ইনজেকশন কিনতে দেখি। বাজারমূল্য যাচাই করে দেখি, এর দাম মাত্র ৭০ টাকা। বাড়তি দাম নেওয়ার কারণ জানতে চাইলে তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। পরে আমরা তাকে গ্রেপ্তার করি।’

এ ব্যাপারে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, ‘ডা. রবিউল আওয়াল দীর্ঘদিন ধরে তার কাছে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বল্প মূল্যের ইনজেকশন অস্বাভাবিক মূল্যে তার কাছ থেকে কিনতে বাধ্য করে আসছিলেন। বাহির থেকে ইনজেকশন রোগীদের কিনতে দেন না তিনি।’

তার বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।

ডা. রবিউল বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। প্রাইভেট প্র্যাকটিসের পাশাপাশি তিনি চট্টগ্রাম বন্দর হাসপাতালের অধীনে আউটসোর্সিংয়ের ভিত্তিতে নিয়োগ পেয়ে ‘চট্টগ্রাম বন্দর শ্রমিক সেবাকেন্দ্রে’ কর্মরত আছেন বলে জানিয়েছে র‌্যাব।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ