আড়াইবাড়ী দরবার শরীফের উদ্যোগে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মানববন্ধন

news-image

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সদরের আড়াইবাড়ী দরবার শরীফের পীরজাদা মো. গোলাম কবির সাঈদীর আহ্বানে মিয়ানমারে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়। গতকাল শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাদ জুমা কসবা মোসলেমগঞ্জ নতুন বাজারের সিএন্ডবি সড়কে প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন পীরজাদা মো. গোলাম কবীর সাঈদী, মাওলানা মোসলেহ উদ্দিন সাঈদী, মোসলেমগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি তবিবুর রহমান জীবন ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসময় ধর্মপ্রাণ মুসল্লিগণ ব্যানার প্লে কার্ড বহন করে রোহিঙ্গাদের হত্যাযজ্ঞ বন্ধ করে তাদের অধিকার ফিরিয়ে দেয়ার আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান