আস্থাভোটে পরাজিত হয়ে তিউনিসিয়ার প্রধানমন্ত্রী ক্ষমতাচ্যুত

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়ার প্রধানমন্ত্রী হাবিব ইসিদ পার্লামেন্টে আস্থাভোটে পরাজিত হয়ে ক্ষমতাচ্যুত হয়েছেন। দেড় বছর ক্ষমতায় থাকা ইসিদ দেশটির অর্থনৈতিক ও নিরাপত্তা সমস্যা মোকাবিলায় ব্যর্থতার জন্য সমালোচিত হচ্ছিলেন।

tunisia_136818

শনিবার পার্লামেন্টে মোট ১১৮ জন সদস্য তাকে পদচ্যুতির পক্ষে ভোট দেয়। তারা যে তার পক্ষে ভোট দিতে যাচ্ছে না, সেটা তারা অধিবেশন শুরুর আগেই জানিয়ে দিয়েছিল। বিষয়টি ৬৭ বছর বয়স্ক ইসিদও বুঝতে পেরেছিলেন।

পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন তা এখনো নিশ্চিত নয়। সোমবার এ নিয়ে আলোচনা শুরু হবে।

আরব বসন্তের সূতিকাগার তিউনিসিয়ায় এই পটপরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে। ইসিদের জোট সরকারের চারটি গ্রুপ ছিল। এগুলোর মধ্যে ছিল পার্লামেন্টের বৃহত্তম শক্তি আন নাহদা পার্টি এবং নিদা তিউনেস।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ