আসিফ-ন্যানসি গাইলেন আয় খুকু আয় (ভিডিও)

Asif-L20160130110051বিনোদন প্রতিবেদক : শৈশব মানুষের কাছে বরাবরই অতি আবেগের বিষয়, ভালো লাগার বিষয়। মানুষ মৃত্যুর আগ পর্যন্ত শৈশবে ফিরে যেতে চায়। তেমনি ফেলে আসা দিনগুলোতে ফিরে যাওয়ার আকুতি নিয়ে জনপ্রিয় এক গান গেয়েছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদার।

বহু বছর আগে পুলক ব্যানার্জির কথা ও ভি বালসারার সুরে গাওয়া ‘আয় খুকু আয়’ শিরোনামের গানটি আজো মানুষের মুখে মুখে ঘুরে ফেরে। বাবা-মেয়ের আকুলতা মাখা মিষ্টি গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই সংগীতশিল্পী আসিফ আকবর ও ন্যানসি। তাদের ‘ঝগড়ার গান’ শিরোনামের একটি দ্বৈত অ্যালবামে ছিল গানটি।

সম্প্রতি প্রকাশিত হয়েছে এর মিউজিক ভিডিও। গত ২৯ জানুয়ারি অনলাইনে প্রকাশ করা হয় ভিডিওটি। মানাম আহমেদের আয়োজনে এটি নির্মাণ করেছেন এলান। গান গাওয়ার পাশাপাশি ভিডিওতেও বাবার চরিত্রে মডেল হিসেবে হাজির হয়েছেন আসিফ। তার সঙ্গে মেয়ের চরিত্রে ছিলেন শরণ ও তাসীন।

দেখুন গানটির ভিডিও :

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত