আশুগঞ্জে রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ : জেলার আশুগঞ্জে মৈশাইর গোরস্থান হইতে সোনাসার পর্যন্ত রাস্তাটি নিম্নমানের নির্মাণ সামগ্রী ও দুই ফুট মাটি কেটে রাস্তা নিচু করে এবং দুই পাশে গাইড ওয়াল না দিয়েই রাস্তা সংস্কার কাজ করছে। ঠিকাদারের কাজে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে । রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদে সোমবার বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ করেছে এলাকাবাসী। এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ২৭০ জনের স্বাক্ষরিত লিখিত অভিযোগ ও করা হয়েছে।

এলাকাবাসী জানায়,উপজেলার মৈশাইর গোরস্থান হইতে সোনাসার পর্যন্ত রাস্তার সংস্কার কাজের টেন্ডার পেয়েছে ঠিকাদার মিলন মিয়া। তবে প্রতিষ্ঠানটি সংস্কার কাজে ইট ও খোয়া, নিম্নমানের সামগ্রীসহ পাশে গাইড ওয়াল ছাড়াই বালুর বস্তা দিয়ে সংস্কার করেছে। এ ব্যাপারে সংশ্নিষ্ট কর্মকর্তাদের বারবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভুক্তভোগীরা আরও বলেন রাস্তায় এই ধরনের নিম্নমানের সংস্কার কাজ হলে রাস্তাটি তিনমাসের বেশী টিকবে না।

তালশহর ইউপি সদস্য মো.এনামুল হক এর সভাপতিত্বে এ মানববন্ধনে স্থানীয়দের মাঝে উপস্থিত ছিলেন হাজী মুলুক হোসেন, মো.মন মিয়া,মো.সাহেব মিয়া,হাজী আব্দুল হাই,নাছির মিয়া,মো. রব মিয়া,হাজী নুরুল ইসলাম, হাজী অহিদ মিয়া,আব্দুল খালেক, মো.বাচ্চু মিয়া,মো,জজ মিয়া,নায়েব আলি,ইউনুছ মিয়া,জাকির হোসেন, রফিকুল ইসলাম,লাল মিয়া,সাবেক ইউপিসদস্য এনামুল হক,আয়ুব খান প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোসা: শামসুন নাহার জানান,ইট ও খোয়াসহ নিম্নমানের কোনো সামগ্রী ব্যবহার করতে ঠিকাদারকে নিষেধ করা হয়েছে এর পরেও যখন অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিমুল হায়দার জানান আমি বিষয়টি উপজেলা প্রকৌশলীকে বলেছি রাস্তা সংস্কার কাজে অনিয়ম-দুর্নীতি যেন না হয় বিষয় দেখার জন্য এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ