আশুগঞ্জে তিন মাদক ব্যবসায়ীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার রাতে উপজেলার হাসপাতাল রোডের একটি ভাড়া বাসা থেকে মাদক কেনা বেচার সময় তাদের গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতের সদস্যরা। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়ছার।

কারাদ-প্রাপ্তরা হল, উপজেলার হাসপাতাল রোডের টুক্কু মিয়া(৫০), তার স্ত্রী বকুল (৩৫) ও জেলার নাসিরনগরের নূরপুর এলাকার মো. ধন মিয়ার ছেলে আলফাজ মিয়া(২৫)। টুক্কু মিয়া ও বকুলকে ২ বছর বিনাশ্রম কারাদন্ড ও আলফাজ মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়ছার জানান, দীর্ঘদিন যাবত টুক্কু মিয়া ও তার স্ত্রী বকুল আশুগঞ্জে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাতে উপজেলার হাসপাতাল রোডের টুক্কু মিয়ার ভাড়া বাসায় মাদক কেনা বেচার খবর পেয়ে ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালায়। অভিযানে তাদের কাছ থেকে ৪২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ভ্রাম্যমান আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বকুল ও টুক্কু মিয়াকে ২ বছর করে বিনাশ্রম কারাদন্ড ও আলফাজ মিয়াকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। মাদকের বিরুদ্ধে আশুগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান