আশুগঞ্জে চাতাল থেকে রিক্সা চালকের লাশ উদ্ধার

news-image

গোলাম সারোয়ার, আশুগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে খড়িয়ালায় চাতাল মিলের মাঠ থেকে এক রিক্সা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সুমন মিয়া (৩০)। সে খড়িয়ালা মদন পাড়ার ইউসুফ মিয়ার ছেলে। নিহতের বুকে ও পিঠে একাধিক ছুরির আঘাত রয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সুমন মিয়া জীবিকার তাগিতে স্বপরিবারে গত এক মাস যাবত ঢাকা বসবাস করত। সে ঢাকা শহরে রিক্সা চালাত। গত বৃহস্পতিবার ঢাকা থেকে স্বপরিবারে খড়িয়ালায় নিজ বাড়িতে আসেন। নিহত সুমনের স্ত্রীসহ ৫ জন ছেলেমেয়ে রয়েছে।
আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ময়নাল হোসেন বলেন, কে বা কারা হত্যা করেছে এ বিষয়ে তদন্ত চলছে। তিনি আরো বলেন নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতের শরীরে একাধিক ছুরির আঘাত রয়েছে। মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান